Dr. Sahedul Islam

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও ব্রিটিশ ফরমুলা
মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পর পরই ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষার সূচনা হয় ৭১১ সালে কিন্তু  প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১১৯১ সালে আজমীরীতে। মুহাম্মদ ঘুরী তখন ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ১২০০ সালে শেষদিকে। ১২০৫ খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির বাংলার একটি সীমান্তবর্তী অঞ্চল নদিয়া জয়ের মাধ্যমে বাংলায় প্রথমবারের মতো মুসলিম শাসনের সূত্রপাত হয়। ১২৫৩ খ্রিস্টাব্দে সারা বাংলাকে একত্র করে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ স্বাধীন বাংলার মুসলিম রাষ্ট্র গঠন করেন। ধীরে ধীরে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হতে শুরু করে এবং মোগল আমলে মাদ্রাসার সংখ্যা বহু গুণ বেড়ে যায়। সম্রাট বাবরের আমলের (১৫২৬-১৫৩০) রাজদরবারের কাগজপত্র থেকে জানা যায়, বাবরের প্রশাসন মনে করত, জনগণের শিক্ষা হচ্ছে শাসকের দায়িত্ব। আকবরের আমলে শিক্ষাব্যবস্থাকে উন্নত করার জন্য একটি বিশেষ বিভাগ প্রতিষ্ঠা করা হয়। সম্রাট জাহাঙ্গীরের আমলে (১৬০৫-১৬২৭) একটি বিশেষ আইন জারি ছিল যে যখন কোনো বিদেশি নাগরিক বা কোনো দেশীয় ব্যবসায়ী কোনো উত্তরাধিকারী না রেখে মৃত্যুবরণ করতেন, তখন তার রেখে যাওয়া ভবনগুলো মেরামত করে মাদ্রাসা কিংবা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে দেওয়া হতো।

১৭৬৫ সালে বাংলায় মাদ্রাসার সংখ্যা ছিল আশি হাজার। ২০০ বছর পর ১৯৬৫ সালে এ সংখ্যা দুই হাজারের নিচে নেমে আসে।’ (এ জেড এম শামসুল আলম, মাদ্রাসা শিক্ষা, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড, চট্টগ্রাম-ঢাকা, দ্বিতীয় সংস্করণ : মে-২০০২, পৃ. ৩-৪) মাদ্রাসাকেন্দ্রিক ব্রিটিশ ভারতের শিক্ষাব্যবস্থা কতটা শক্তিশালী ছিল তা উপরে উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দেখলেই প্রতীয়মান হয় কিন্তু এদিকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ইংরেজরা মুসলমানদের ধর্ম শেখানোর জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে। মোগল আমল থেকেই মাদ্রাসার শিক্ষিত ছাত্ররাই কাজী, এসেসর ও জজ ইত্যাদি পদে নিযুক্ত হতো। পরে তাও না হওয়ার ব্যবস্থা গৃহীত হয়। ধীরে ধীরে মুসলমানদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দুর্বল করার ব্যাপারে সকল প্রচেষ্টা চালানো হয়। জীবিকার ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররা যাতে একটা পথ খুঁজে পেতে পারে এজন্য আলিয়া মাদ্রাসাতে ইলমে ত্বিব (হেকিমি চিকিৎসাবিদ্যা) সিলেবাসভুক্ত করারও প্রস্তাব করা হয়। কিন্তু ইংরেজ সরকার তা প্রত্যাখ্যান করেন। শেষাবধি শুধু ধর্ম শিক্ষার জন্যই এই মাদ্রাসা কোনো রকমে টিকে থাকে। প্রকৃতপক্ষে আলিয়া মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাই ছিল মুসলমানদের আসল শিক্ষার মাধ্যম। কিন্তু কালক্রমে ইংরেজরা এর পাশাপাশি একটি বিকল্প শিক্ষা হিসেবে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ গড়ে তোলে এবং ইসলামী শিক্ষাকে দুটি ধারায় বিভক্ত করে আলিয়া ও কওমি। পূর্বের বেশিরভাগ মাদ্রাসাই কওমি গড়নার ছিল।

তাই মুসলমানদের চিরতরে দাসত্বের বেড়াজালে বন্দী রাখার জন্য কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

এ জেড এম শামসুল আলম লিখেছেন : ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস ১৭৮০ সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কলকাতা আলিয়া মাদ্রাসার মুসলিম অধ্যক্ষ ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠার ১৪৭ বছর পর ১৯২৭ সালে নিযুক্ত শামসুল উলামা কামালুদ্দিন আহমদ। অর্থাৎ ১৭৮০ সাল থেকে ১৯২৬ সাল পর্যন্ত মোট ২৬ জন খ্রিস্টান পন্ডিত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে। তাহলে এটা সুস্পষ্টভাবে বুঝাই যাচ্ছে দীর্ঘদিন যাবত সুপরিকল্পিতভাবে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করেছে এবং যখনই তারা মনে করেছে আমরা পুরোপুরি সফল ঠিক তখনই তারা কোন মুসলিম আলেমকে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেছে।  ফলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট পরিমান অগুরুত্বপূর্ণ জিনিস গুরুত্ব পেয়েছে,  যেমন দাঁড়ি, টুপি, জুব্বা, মিসওয়াক, হায়েজ, নেফায়েজ, বাহাস ও বউ তালাকের ফতুয়া।  কিন্তু তাওহীদ ও জিহাদ ফি সাবিলিল্লাহ কে ব্যক্তিগত ইবাদত ও বন্দেগীতে পরিণত হয়ে।  যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ আল্লাহ ছাড়া কোন হুকুম দাতা নেই সেখানে আমরা শিখছি আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। আবার যেখানে সাহাবী আজমাইন জিহাদ মানে দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা বুঝতেন সেখানে আমরা মনের বিরুদ্ধে জিহাদকে বড় জিহাদ বুঝতে শুরু করেছি। কাজেই এই দিক থেকে ব্রিটিশরা শতভাগ সফল আর আমরা বিফল। যেখান হুকুমদাতা হচ্ছে উপাস্য আর জিহাদ হচ্ছে ব্যক্তিগত জিনিস সেখানে কি করে মুসলমানরা বিশ্ব জয় করবে? দের হাজার বছর আগে মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসন করত আর এখন নিজের দেশেই ওরা পরাধীন।  সুতরাং এটাই প্রতিমান হয় যে বর্তমান মাদ্রাসা শিক্ষা বিশ্ব নবীর সিলেবাস অনুযায়ী নয়, তা সম্পূর্ণ ব্রিটিশদের মনগড়া শিক্ষা ব্যবস্থা। তা না হলে আলেমসমাজে কেন এত অনৈক্য? হাজারো দলে বিভক্ত ওরা,  একে অপরকে ঘৃণা হিংসা আর গীবত পরচর্চায় ব্যস্ত। যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সঠিক হয় তাহলে সকল আলেম ওলামাগণ ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করুন, তবেই বুঝবো আপনারা সঠিক।

কেননা বিশ্ব নবীর আদর্শে উজ্জীবিত হয়ে সারা আরব এক হয়েছিল যখন আরবে জাহিলিয়াতে ভরপুর ছিল। আর এখন আল কোরআন ও আল হাদিসের বাণী চিরন্তন কিন্তু নেই আলেমদের মধ্যে কোন ঐক্য। আর ব্রিটিশরা তাই চেয়েছিল যেন মুসলমানরা কোনদিন ঐক্য হতে না পারে। কেননা তারা রীতিমতো মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে জমের মতো ভয় পেতো। কারণ অল্প সময়ের ব্যবধানে গুটা ইউরোপে ইসলামী বিপ্লব সৃষ্টি করেছিল এবং ইসলামী সাম্রাজ্য কায়েম করেছিল। তাই সুকৌশলে মুসলমানদের বিকৃত ইসলাম শিক্ষায় দীক্ষিত করে ইসলামী বিপ্লবের চেতনাকে চিরতরে ম্লান করে দিয়েছে। যার ফলে রাজত্ব হারানোর পাশাপাশি মুসলমানরা গোলামে পরিণত হয়েছে। বর্তমানে উপমহাদেশে যে ইসলাম দেখছেন তা ব্রিটিশের শেখানো বিকৃত ইসলামের আধুনিক ভার্সন মাত্র, সে জন্যই এত গ্রুপিং আর বাহাস। একজন ডাক্তার আরেকজন ডাক্তারের সাথে বাহাস করেছে আপনি দেখবেন না,  একজন ইঞ্জিনিয়ার আরেকজন  ইঞ্জিনিয়ারের সাথে বিতর্কে লিপ্ত হতে দেখবেন না,  আপনি দেখবেন না কোন ল’য়ারকে এমনটি করতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের আলেম সমাজে এটা অহরহ ব্যপার।

অতএব আলেম সমাজ যদি প্রকৃত ইসলামকে বুকে ধারণ করে তাহলে দেখবেন কোথাও আর বাহাসের নামে বিতর্ক ও দলাদলি নেই, নেই কোন দ্বন্দ্ব, কেবল ভাতৃত্ব বোধ আর ভালোবাসায় পরিপূর্ণ।

লেখকঃ ড. ইঞ্জি. এম. শাহেদুল ইসলাম।

এবি পার্টি বাহরাইন শাখার সাংবাদিক সম্মেলন
প্রেস রিলিজ: ২৯ অক্টোবর, ২০২১ ইং।

আজ এবি পার্টি বাহরাইন শাখার সাংবাদিক সম্মেলন ও আহবায়ক কমিটির অভিষেক জাঁকজমকভাবে আয়োজনে অনুষ্ঠিত হয়েছে, বাহরাইনের রাজধানী মানামা আলোসরা রেস্টুরেন্টের পার্টি হলে। আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দলের নব নির্বাচিত আহ্বায়ক ড. ইঞ্জি. এম. শাহেদুল ইসলাম কেন্দ্রীয় সদস্য ও আহ্বায়ক বাহরাইন শাখা এবি পার্টি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজউদ্দীন সিকান্দার, সাবেক দূতাবাস কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি, বাহরাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. জাহাঙ্গীর তরাফদার সভাপতি বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন ল’য়ার কনসালটেন্ট বাহরাইন। এ সময় বক্তারা বর্তমান সময়ের নানাবিধ সংকটের কথা তুলে ধরেন এবং এবি পার্টি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে স্বীকৃতি দেন। জনাব তাজউদ্দীন সিকান্দার তার বক্তব্য বলেন ছোট একটি বীজ থেকেই অনেক বড় একটি গাছের সৃষ্টি হয় আজকে এবি পার্টি বাহরাইন শাখার অভিষেক একটি ছোট গাছের মতই একদিন মহীরুহে পরিনত হয়ে দেশ ও জাতির সেবা করবে। তিনি আরও বলেন বাংলাদেশী সকল প্রবাসীরা যেন বাহরাইন সরকারের সকল বিধি নিষেধ যথাযথভাবে মেনে চলে। পরে তিনি এবি পার্টি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রধান বক্তা জনাব জাহাঙ্গীর তরাফদার বলেন দেশ এখন অগণতান্ত্রিক সরকারের অধীনে তাই গনতন্ত্র পুনঃ বহালের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। জনাব জসিম উদদীন বলেন এবি পার্টি হলো আমার বাংলাদেশ পার্টি, নামের মধ্যেই আমার বাংলাদেশের চেতনা ও শক্তি জড়িত তাই বাংলাদেশকে বহিঃ বিশ্বে তুলে ধরতে হলে বুকে দেশ প্রেম লালন করতে হবে।এসময় আরো বক্তৃতা করেন দলের সদস্য সচিব ইঞ্জি. আবু মোহাম্মদ হাসেম, মোঃ মহসিন চৌধুরী। যুগ্ম আহ্বায়ক এবি পার্টি বাহরাইন শাখা, কবির হোসেন সহঃ সদস্য সচিব এবি পার্টি বাহরাইন শাখা মোঃ শাহ জালাল সাংগঠিক সম্পাদক এবি পার্টি বাহরাইন শাখা আরো অনেকে। এ সময় কেন্দ্রীয় আহবায়ক জনাব এফএফএম সোলাইমান চৌধুরী সাক্ষারিত অনুমোদিত কমিটির পরিচয় বাহরাইনের আহ্বায়ক ড. শাহেদ একে একে তুলে ধরেন। বাহরাইনে এবি পার্টির আহবায়ক কমিটিঃ মোঃ মহসিন চৌধুরী ও মোঃ খোরশেদ আলম যুগ্ম আহ্বায়ক, ইঞ্জি. আবু মোহাম্মদ হাসেম সদস্য সচিব, আবুল কালাম আজাদ, মোঃ ওবায়দুর রহমান রাশেদ ও এ এইচ সুমন মজুমদার-যুগ্ন সদস্য সচিব। ইঞ্জি. আব্দুল আলীম, কবির হোসেন ও আলমগীর হোসেন – সহঃ সদস্য সচিব। মোঃ শাহ জালাল, পারবেজ ইফতেখার-সাংগঠিক সম্পাদক। মাসুদুর রহমান ও শাহীন আলম – সহঃ সাংগঠিক সম্পাদক। মোঃ আনোয়ার হোসেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মোঃ মনির হোসেন- পাটুয়ারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এবং দলের সদস্যঃমোঃ আওলাদ হোসেন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ শাওন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ হামজা, মোঃ রুবেল, মোঃ জুয়েল রানা, মোঃ শহীদুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহিনূরমোঃ মোস্তফা কামাল, মোঃ নীরব, মোঃ জসিম খান, মোঃ সামি আহমেদ মোঃ মুরশেদ। সভাপতির বক্তব্যে ড. শাহেদ বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি করাই হচ্ছে আমার বাংলাদেশ পার্টির মূল লক্ষ্য। তিনি আরও বলেন ডার্টি পলিটিক্স থেকে দেশকে রক্ষা করতে হলে সমাজের উচ্চ শিক্ষিতদের একটি অংশ রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিতে হবে। কেননা দেশ পরিচালনা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়াররা করে না, দেশ পরিচালনা করেন পলিটিশিয়ানরা। অতএব জাতি গঠনে উচ্চ শিক্ষিতদের বিকল্প নেই। তিনি বলেন আপনারা আমার বাংলাদেশ পার্টির বিভিন্ন কর্মকাণ্ড কে ফেসবুক, টুইটার ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফলো করতে পারেন এবং আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ সম্পন্ন করে এবি পার্টিতে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

উপদেশ কিংবা পরামর্শ
উপদেশ কিংবা পরামর্শ একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকাল এই উপদেশ কিংবা পরামর্শ নিতান্তই বিনামূল্যে প্রদান করা হচ্ছে যার ফলে এই উপদেশ এবং পরামর্শ ফলপ্রসূ হচ্ছে না।  আসুন একটু রুটকজ এনালাইসিস করে দেখি যে কেন আমাদের উপদেশ এবং পরামর্শগুলো কার্যকর হচ্ছে না?

Example-1:  আমরা যখন কোন জ্বরের রোগীকে ঔষধ সেবনের জন্য ফার্মেসিতে নিয়ে যাই তখন ফার্মাসিস্ট বা ওষুধ বিক্রেতা তিনি নাপা, ডুয়েট কিংবা প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিয়ে দেবে আর যখন আমরা কোন অবিজ্ঞ ডাক্তারের কাছে যাবো তখন তিনি রোগীর ব্লাড টেস্ট করবে আরো আনুষাঙ্গিক চেকাপ করবে, করার পরে রিপোর্ট দেখবে, রিপোর্ট দেখার পরে তার যদি কোন সন্দেহ হয়, সে পুনরায় আবার রিপোর্ট করতে পারে, এভাবে এনালাইসিস করার পরে তিনি কিছু মেডিসিন লিখে দিবেন। তার মানে বোঝা যাচ্ছে যে সবাই জ্বরের রোগী কিন্তু একেকজনের সমস্যা একেক রকম ও ভিন্ন তাই একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারগন রোগের ধরন অনুযায়ী ঔষধ দিয়ে থাকেন। অন্যথায় একজন ফার্মাসিস্ট কিংবা ওষুধ বিক্রেতা কেবল আন্দাজ ও অনুমানের উপর ভিত্তি করেইবঔষধ দিয়ে থাকেন যা কার্যকর হতে পারে আবার নাও হতে পারে।
Example- 2: কবি নজরুলের লেখা এবং কবি রবীন্দ্রনাথের লেখা দুইজন দুই ধারায় লিখেছেন তাদের একজনের সাথে আরেকজনের তেমন মিল  খুঁজে পাওয়া যায় না। নজরুল গীতি ও রবীন্দ্র সংগীতের সুর, তাল ও লয় আলাদা। কবি নজরুল কখনো রবীন্দ্রনাথ হবে না আবার কবি রবীন্দ্রনাথ  কখনো নজরুল হবেনা, এটাই কিন্তু স্বাভাবিক কারন তারা ব্যক্তিগত জীবনে যা উপলব্ধি করেছে তাই লেখালেখির মাধ্যমে প্রকাশ করেছে।
Example -3 : শিল্পী রুনা লায়লার গান আর মনির খানের গানের মধ্যে যথেষ্ট পরিমান ভিন্নতা রয়েছে একজন চাইলেও আরেক জনের সুর নকল করে ২/১ টি গানের বেশি গাইতে পারবে না, স্বভাবতই তাদের নিজস্ব সুরের ভাবধারা চলে আসবে। তার মানে তারা উভয় নামীদামী শিল্পী কিন্তু গানের কথা ও সুর ভিন্ন। তাই তারা যখন কাউকে গান শেখাবে তাদের নিজস্ব স্বকীয়তায় শেখাবে। রুনা লায়লা কখনো মনির খানের সুর শখাবে না আবার মনির খানও রুনা লায়লার সুর শেখাবে না। তাই বাস্তব জীবনে প্রতিটি মানুষই তাদের নিজের জীবন থেকে উপলব্ধি নিয়ে অন্যকে উপদেশ কিংবা পরামর্শ দিয়ে থাকে। সেক্ষেত্র আপনার পরামর্শ অন্যের জন্য কার্যকর নাও হতে পারে কারন আপনার সমস্যা ও উপলব্ধি অন্যের জন্য অনুরুপ নয়।
আমরা একটা জিনিস ক্রিটিক্যাল এনালাইসিস করে দেখতে পারি যে আমাদের পরামর্শগুলো কেন আজ কাল ইফেক্টিভ হচ্ছে না। কারণটা হচ্ছে আমরা বেশিরভাগ সময়ই প্রয়োজনের বেশি পরামর্শ দিয়ে থাকি অথবা ভুল পরামর্শ দিয়ে থাকি যার কারনে আমাদের পরামর্শ শ্রোতারা গ্রহণ করছে না। আমরা যে সকল পরামর্শগুলো দিয়ে থাকি তা দুই ভাগে বিভক্ত সুপরামর্শ এবং কুপরামর্শ। বেশিরভাগ মানুষই আমরা সুপরামর্শ দিয়ে থাকি তাহলেতো পৃথিবী আমুল পরিবর্তন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তেমন পরিবর্তন হচ্ছে না। কেননা পরামর্শ দেওয়ার পরও প্রায় ৯৫% লোক এ পরামর্শ গ্রহণ করছে না তার মানে হচ্ছে আমরা যে পরামর্শ দিচ্ছি তা তার জন্য সে উপযুক্ত মনে করেনি বিধায় সে পরামর্শ গ্রহণ করেনি। অতএব উপদেশ কিংবা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে একজন অবিজ্ঞ ডাক্তারের ভুমিকা পালন করতে হবে। অন্যথায় ফার্মাসিস্টের মত রুগী মারা যাবে আর এটাই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। রুগীর চেয়ে ডাক্তার বেশি, মানে পরামর্শ দাতার অভাব নেই। মনে রাখবেন আপনার পরামর্শে কারো ক্ষতি হলে তার জন্য আপনি দ্বায়ী থাকবেন। অর্থাৎ যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে নাক গলানো উচিৎ নয়।

এবি পার্টি বাহরাইন শাখার যোগদান অনুষ্ঠান
প্রেস রিলিজঃ ৬ ডিসেম্বর, ২০২১ ইং

এবি পার্টি বাহরাইন শাখার উদ্যোগে ঈশা টাউন হলে এক বিশাল যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশী এবং কমিউনিটি নেতৃবৃন্দ থেকে প্রায় ১৫ জন নেতাকর্মী এবি পার্টিতে যুক্ত হয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি বাহরাইন শাখার সম্মানিত আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. ইঞ্জি. এম. শাহেদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ঈসা টাউন শাখার সংগ্রামী সভাপতি জনাব শাহ জালাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ও হামাদ টাউন শাখার সভাপতি জনাব এসএ সালমান। এ সময় আগত সকল নেতাকর্মীদের একে একে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ড. শাহেদ। এবি পার্টিতে যুক্ত হতে পেরে প্রবাসী নেতৃবৃন্দরা আনন্দিত এবং খুশি। তারা এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত বলেই নতুন দলে যুক্ত হয়ে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করেন। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. ইঞ্জি. এম. শাহেদুল ইসলাম বলেন যেকোনো দেশের রাজনীতিতে উচ্চশিক্ষিত এবং মেধাবীদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে কারণ মেধাবীরাই দেশকে সুষ্টভাবে পরিচালনা করতে সক্ষম। অন্যথায় ব্যাক বেঞ্চাররা নেতৃত্ব দিলে দেশের সার্বিক পরিস্থিতি কখনো উন্নয়ন সাধন করতে পারেনা এবং তিনি সকলকে এবি পার্টিতে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানান। সবাইকে এবি পার্টির পক্ষে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। এসময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন। যারা যোগাদান করেছেন, আমীর হোসেন, বাবুল মোল্লা, জহিরুল ইসলাম, শাহীন সরকার, মোঃ জলিল, মোঃ আবুল হোসেন, মোঃ সেলিম প্রধান, মোঃ জুয়েল, মোঃ তরিকুল ইসলাম, আব্দুল লতিফ প্রমুখ। সবশেষে তাজমহল রেস্টুরেন্টে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

” আমদের প্রাপ্তি ও প্রত্যাশা ” শীর্ষক সেমিনার
প্রেস রিলিজঃ ১৭ ডিসেম্বর, ২০২১।

বাহরাইনে এবি পার্টি বাহরাইন শাখার উদ্যেগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ” আমদের প্রাপ্তি ও প্রত্যাশা ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।১৭ ডিসেম্বর, ২০২১ শুক্রবার দেশটির রাজধানী মানামা আলোসরা রেস্টুরেন্টের পার্টি হলে এবি পার্টি’র কেন্দ্রীয় সদস্য ও বাহরাইন শাখার আহ্বায়ক ড. ইঞ্জি. এম. শাহেদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি জনাব আবুল কালাম আজাদ, গেস্ট অব অনার বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব তাজউদ্দীন সিকান্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ল’ সেন্টার বাহরাইনের ল’য়ার কনসালটেন্ট মো. জসিম উদ্দিন, ইঞ্জি. তরুন কান্তি বিশ্বাস, চীফ ইঞ্জিয়ার কোহেজি কন্ট্রাকটর বাহরাইন, মোঃ কামাল হোসেন, অফিসার বিএফসি, বাহরাইন। আরও উপস্থিত ছিলেন, মোঃ ওবায়দুর রহমান রাশেদ যুগ্ম সদস্য সচিব, এএইচ এম সুমন মজুমদার যুগ্ম সদস্য সচিব, আব্দুল কাইয়ুম, মোঃ শাহাব উদ্দিন, ইকবাল হোসেন, তুসিন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ সোহেল প্রমুখ ও দলের বিভিন্ন শাখার নেতা কর্মীরা। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জনাব আবুল কালাম আজাদ বলেন এবি পার্টি যে লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছে আপনার সে লক্ষ্যে কাজ করবেন এবং কোন কিছু না বুজলে ড. শাহেদ সাহেবের নিকট থেকে বুঝে নিবেন। সবাই মিলেমিশে দলকে সমৃদ্ধ করবেন যাতে বাংলাদেশের স্বপ্ন ও প্রত্যাশা পূর্ণ হয়। সভাপতির বক্তব্যে ড. শাহেদ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরন করেন ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে দেশের আপামর জনতা সেদিন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিল। তিনি আবারও স্মরন করেন আমি যদি তাদেরকে স্মরন না করি তাহলে আজকের সেমিনার পূর্নতা লাভ করবে না এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা হবে, তাই তিনি একে একে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলান আব্দুল হামিদ খান ভাসানী, ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরন করেন। ড. শাহেদ বলেন আমি একটা উদাহরন দিয়ে আপনাদেরকে বিষটি পরিষ্কার করতে চাই। বাংলাদেশে যেসকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে তার মধ্যে বুয়েট, ডুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট অন্যতম। কিন্তু তাদের মধ্যে যে প্রতিযোগিতা হয় তা হলো মেধা ও কোয়ালিটির। তাদের পড়াশোনার মান, রেজাল্ট, রিসার্চ অর্টিক্যাল, সিম্পোজিয়াম, সেমিনার, সাইন্স ফেয়ার, চাকুরির অবস্থান ও কর্মদক্ষতা ইত্যাদি দিয়ে র‌্যাঙ্কিং করা হয়। তারা কিন্তু এর জন্য একে অপরের সাথে মারামারি, জালাও পোড়াও, হরতাল ধর্মঘট কিংবা মিছিল মিটিং করে না। তারা যা করে তা হল স্নায়ু যুদ্ধ বা মেধার যুদ্ধ। অনুরূপভাবে সকল মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো তাদের মেধা ও কোয়ালিটি দিয়ে নিজেরদের অবস্থান জানান দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমরা রাজনীতিবিদগণ গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক রুপ ও জাতীয় ঐক্য তৈরি করতে পারিনি। তাই তিনি দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি করাই হচ্ছে আমার বাংলাদেশ পার্টির মূল লক্ষ্য। বিশেষ অতিথি হিসেবে বক্তারা বলেন এবি পার্টি বাংলাদেশের সকল অপূর্ণ আশা আকাঙ্খা পূর্ণ করবে, গনতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সবাইকে এবি পার্টি সাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষে গীটার বাজিয়ে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন তুসিন।

এবি পার্টির সহকারী সদস্য সচিব হলেন ড. শাহেদুল ইসলাম
প্রেস রিপোর্ট।
মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের কৃতি সন্তান ড. ইঞ্জিনিয়ার এম শাহেদুল ইসলাম আমার বাংলাদেশ পাটি (এবি পার্টির) কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে
রাজধানী ঢাকার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে সহকারী সদস্য সচিব হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির আহবায়ক সাবেক জনপ্রশাসন সচিব, এ এফ এম সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আন্তর্জাতিক রাজনীতিবিদ মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক প্রফেসর মেজর ড. আবদুল ওয়াহাব, যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আজাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূইয়া, যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুব পার্টির আহ্বায়ক বিএম খালিদ হাসান, সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারস্টার নাসরিন সুলতানা মিলি, রংপুর জেলা আহ্বায়ক আব্দুল বাসেত মারজান, গাজীপুর জেলা আহবায়ক এম আমজাদ খান, শ্রমিক নেতা শাহ আব্দুর রহমান, অ্যাডভোকেট সাঈদ নোমান, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আলতাফ হোসেন। চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, যুব নেতা এম ইলিয়াস আলী, নারায়নগঞ্জ জেলা আহ্বায়ক আনোয়ার ফারুক, স্টুডেন্ট উইংস কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক প্রিন্স আল আমিন এবং কেন্দ্রীয়, মহানগর, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ।

টিভি সিরিয়াল নিয়ে কথা!
আমাদের দেশের জনপ্রিয় সিরিয়াল কিংবা একটি নাটক ইংরেজি ভাষায় ও একটি নাটক আরবী ভাষায় অনুবাদ করে প্রচার করা উচিত যাতে করে আমাদের ফ্যামিলিতে ইংরেজি এবং আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান লাভ করা যায়। যেটা সম্ভব হয়েছে হিন্দি সিরিয়ালের বেলায়, শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়েও হিন্দি ভাষায় কথা বলতে পারে এবং বুঝে। যদি ইংরেজি এবং আরবি ভাষায় একটি করে সিরিয়াল কিংবা নাটক দেওয়া হয় তাহলে আমাদের পরিবারের সদস্যবৃন্দ ইংরেজি এবং আরবি ভাষায় যথেষ্ট পরিমাণ জ্ঞান লাভ করতে পারবে এবং তারা হায়ার স্টাডিতে কি পড়ছে সেটাও অনুধাবন করতে পারবে, পাশাপাশি কুরআন এবং সুন্নাহ নিয়েও তারা যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবে। যে কোন আলেম কিংবা ইসলামিক স্কলার শরিয়া নিয়ে যেকোন বক্তব্য কিংবা ব্যাখ্যা প্রদান করলে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ জনগণ তখন আরবি ভাষার প্রকৃত অর্থ গুলো রিয়েলাইজ করতে সক্ষম হবে। অতএব সকল টিভি চ্যানেল/পরিচালক/প্রযোজক ও সংস্লিষ্ট সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান করছি ইংরেজি এবং আরবি ভাষায় কমপক্ষে একটি জনপ্রিয় সিরিয়ালকে ডাবিং করার এবং সাবটাইটেল দিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ জানাচ্ছি। আমি অন্য ভাষাকে প্রমোট করছি না বরং একটি উন্নত রাষ্ট্র গঠন ও আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যপক বিস্তৃত করনে এটি খুবই প্রয়োজন।

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন নাতো?
কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন!? খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়! তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে আপনাকে ও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে!!! আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে; হয়তো যেটা আপনার “so called” ইগোর জন্য ঐ মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না!সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মত পা জড়িয়ে টেনে ধরে। ভাল থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভাল থাকুক। অভিশাপ না দিলেও “রুহের হায়” বলে একটা কথা আছে, যাকে Revenge of Nature” বলে।।যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না! সময়ের ব্যবধান মাত্র।কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দূর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জন কে ছোট দেখালো, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি না দিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করলো, সত্য গোপন করে আপনাকে বিপদে ফেললো, বাজে কথা বলে আপনার পথ চলাকে অবরুদ্ধ করলো, মিথ্যা বলে আপনার সম্মান নষ্ট করলো। ক্ষমতার দাপটে অন্যায় ভাবে কথার আঘাতে অপমানিত করেছে, আপনাকে ঠকাচ্ছে, কথার বাণে নিজের স্বার্থে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত!!! করুক না!! জরুরী না যে সবগুলোর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দিন না! দেখেনই না কি হয়…..সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারিনা, সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে,অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলে ও দুনিয়াতে ভোগ করে! ক’দিন আগে কিংবা ক’দিন পরে! কিন্তু শাস্তি সে পাবেই – এই আশা রাখি।। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন- সে হয়তো প্রতিবাদ করবেনা, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা ‘দীর্ঘশ্বাস ‘ আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে, কারণ উপর ওয়ালা কাউকে ঠকান না, তিনি কারোর একার নন। তিনি সবার…।